তামিম এর অবসরের ইঙ্গিত, খেলবেন ২ ফরম্যাট এ
তামিম বলেন, ‘এটা সম্ভব না। আমি যদি চিন্তা করি- আগামী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই, তাহলে আমি তিনটা ফরম্যাট একসাথে মনে হয় না খেলতে পারব। বেছে নিতে হবে কোন দুইটা ফরম্যাট আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর দলে ভূমিকা রাখতে পারব। এটা এখনো হতে পারে, এখন থেকে ছয় মাস পরও হতে পারে। এমনও হতে পারে দুই ফরম্যাট না খেলে এক ফরম্যাটে খেলব।’
এক ফরম্যাট থেকে তামিমের অবসরের সেই ঘোষণা আসতে পারে এই বছরেই। তামিম আরও জানান, ‘২০২১ সালেও দেখতে পারেন। খুবই সম্ভব। অবশ্যই আমার লক্ষ্য নির্ধারণ করে রেখেছি। এ বছরও দেখতে পারেন, পরের বছরও দেখতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটকে দীর্ঘ করতে চাইলে এক ফরম্যাট চাইতে হবে। এখন হোক বা কয়দিন পর, আমি অনেক মানুষকে চমকে দিব।’
লেবেলসমূহ: Sports



0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম