ওয়ানডে সুপার লিগ নিয়ে খুটি নাটি
২০২০-২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগ
একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এর একটি উদ্বোধনী সংস্করন হবে। উক্ত লীগ প্রতিযোগিতাটি জুলাই ২০২০ থেকে শুরু হয়ে মার্চ ২০২৩ পর্যন্ত চলবে এবং ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের কাজ সম্পন্ন করবে। ৩০ জুলাই ২০২০ থেকে শুরু ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ ছিল লীগের প্রথম ম্যাচ। কোভিড-১৯ মহামারী লীগের শুরুতে প্রভাব বিস্তার করে, বেশ কয়েকটি ধারাবাহিক ম্যাচ স্থগিত করা হয়।
টুর্নামেন্টে ১৩টি আন্তর্জাতিক দলকে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে ১২টি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য এবং ২০১৫-১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নেদারল্যান্ডস এই প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে। প্রতিটি দল একটি করে ওডিআই সিরিজ খেলবে ১২টি দলের মধ্যে ৮টি দলের সাথে। চারটি সিরিজ অনুষ্ঠিত হবে নিজ দেশের মাঠে এবং অপর চারটি সিরিজ অনুষ্ঠিত হবে বিপক্ষ দলের খেলার মাঠে। প্রতিটি সিরিজে থাকবে তিনটি একদিনের আন্তর্জাতিক খেলা।
বিশ্বকাপের জন্য শীর্ষ ৭টি দল ও ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল ভারত সহ মোট ৮টি দল স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করবে। বাকী পাঁচটি দল, অনির্ধারিত সংখ্যক এসোসিয়েট সদস্য দলের সাথে বাছাইপর্ব খেলবে। সেখান থেকে মাত্র দুটি দল ফাইনাল প্রতিযোগিতার মধ্যদিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।




0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম