আগামী ২৭ অথবা ২৮ জুলাই অস্ট্রেলিয়া জাতীয় দল বাংলাদেশ সফরে আসবে
টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় দল। সংক্ষিপ্ত এই সফরে ২ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে অজিদের।
আকরাম আরও জানান, অস্ট্রেলিয়া সিরিজের সূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিসিবি। অস্ট্রেলিয়ার সবুজ সংকেত পেলেই তা প্রকাশ করা হবে।
টানা ক্রিকেটের মধ্যে থাকা অজিরা বাংলাদেশে এসে করোনার ঝুঁকি এড়াতে ২ দিন কোয়ারেন্টিন পালন করবে। তবে পুরো সফর জুড়েই দলটি থাকবে জৈব সুরক্ষা বলয়ে। অস্ট্রেলিয়ার শর্ত মেনে সফরকারীদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রস্তুত করেছে বিসিবি। সফরজুড়ে অস্ট্রেলিয়ার পুরো দল সেখানেই অবস্থান করবে।
লেবেলসমূহ: Sports



0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম