সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Popular news

🏏🔥 ক্রিকেটে নতুন ১০ নিয়ম! বদলে যাচ্ছে খেলার চিত্র?

🏏 নতুন পরিবর্তনগুলো সহজ ভাষায় ১. ব্যাটার সময় নষ্ট করলে ৫ রান জরিমানা ব্যাটার নির্ধারিত সময়ের মধ্যে পরের বল খেলার জন্য প্রস্তুত না হলে—প্রথমবার সতর্কবার্তা, দ্বিতীয়বার চূড়ান্ত সতর্কতা, তৃতীয়বার থেকে ফিল্ডিং দল ৫ রান পাবে।  ২. নারী ক্রিকেটে বলের মাপ-ওজন নির্দিষ্ট পুরুষ, নারী ও জুনিয়র ক্রিকেটের জন্য বলের আকার ও ওজনের আলাদা স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে।  ৩. Overthrow-এর সংজ্ঞা স্পষ্ট শুধু ফিল্ডারের মিসফিল্ডকে আর overthrow বলা হবে না। স্টাম্পে রান আটকানো বা রানআউট করার উদ্দেশ্যে বল ছোড়ার প্রচেষ্টাকে overthrow হিসেবে ধরা হবে।  ৪. “Ball finally settled” নিয়মে আম্পায়ারের বেশি স্বাধীনতা বল অবশ্যই বোলার বা উইকেটকিপারের হাতে থাকতে হবে—এমন বাধ্যবাধকতা আর নেই। আম্পায়ার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন বল স্থির হয়েছে কি না।  ৫. Run-out/Stumping-এ বলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দরকার স্টাম্প ভাঙার সময় ফিল্ডার শুধু বল ছুঁয়ে থাকলেই হবে না; বলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে।  ৬. দিনের বেলার Test-এ Pink Ball ব্যবহার করা যাবে দুই দল সম্মত হলে দিনের Test ম্যাচেও পরীক্ষামূলকভা...
সাম্প্রতিক পোস্টগুলি

🔥 আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা! 🇧🇩

৯ অক্টোবর UAE-তে শুরু একমাত্র টেস্ট। নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত , সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ । ⚡ তাসকিন বিশ্রামে—পেস আক্রমণে হাসান, ইবাদত, শরীফুল ও খালেদ। 🌀 স্পিনে মিরাজ-তাইজুল, রিজার্ভে নাঈম হাসান ও মুশফিক হাসান। আফগানদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত টাইগাররা! 🐯🔥 #স্পোর্টসপালসবাংলা #BangladeshCricket #BANvAFG #TestCricket

হরমুজ প্রণালিতে ‘Trend’ ট্যাংকারে হামলা: ইরানের দাবি, স্বাধীনভাবে নিশ্চিত নয়

নিজস্ব প্রতিবেদন | ১৯ সেপ্টেম্বর ২০২৬ হরমুজ প্রণালিতে ‘Trend’ নামে টোগো-পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরান । ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি তাদের ভাষায় ‘অবৈধভাবে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটিকে থামিয়ে দেওয়া হয় বলে ইরানের দাবি। তবে হামলার বিষয়টি স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি । অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানিয়েছে, ইরানের এই দাবির স্বাধীন যাচাই তখনও সম্ভব হয়নি। একইভাবে জাহাজটির কার্গো, ক্রুদের অবস্থা, হতাহত কিংবা জাহাজটির বর্তমান অবস্থান সম্পর্কেও ইরান বিস্তারিত তথ্য দেয়নি। ইরানের বক্তব্য কী? ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে IRGC জানিয়েছে, Trend ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্ররোচনায় বা নির্দেশনায় হরমুজ প্রণালি দিয়ে অনুমোদনহীনভাবে যাওয়ার চেষ্টা করছিল। IRGC-এর বক্তব্য অনুযায়ী, জাহাজটিতে আঘাতের পর আগুন ধরে যায় এবং সেটি থেমে যায়। IRGC আরও সতর্ক করেছে যে, তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ...

হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন সৌম্য সরকার কিভাবে এবং কেন?

ইমার্জিং এশিয়া কাপের দল বাছাইয়ের সময় সৌম্যকে ডাকা হয়েছে সেই দলে। তবে সেই দলের সবাই যে সুবিধাটা পাচ্ছে না, সেটি আবার পাচ্ছে সৌম্য সরকার। সেই সুবিধাটি হল, ইমার্জিং এশিয়া কাপের দলে ডাক পেলেও সৌম্য অনুশীলন করছে বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজের দলের সাথে। গুঞ্জন আছে চন্ডিকা হাতুরুসিংহের  চাওয়াতেই ডাকা হয়েছে তাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সৌম্য ডাক পেয়ে করবেন টা কি? ওয়ানডে ভাবনায় তাকে কেন রাখা হল? তিনি কি এই সুযোগের প্রাপ্য? একটু ফিরে গিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চলে যাওয়া যাক। লিস্ট-এ টুর্নামেন্টের এই আসরে সৌম্য ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১১ ইনিংসে ব্যাট করতে নেমে তিনি এখানে করেছেন ২৬.৬৪ গড়ে মাত্র ২৯৩ রান। সৌম্যর স্ট্রাইক রেটটাও আবার এখানে নাঈম কিংবা বিজয়ের চেয়ে অনেক কম- ৮৩.২৪।  পুরো টুর্নামেন্টেই সৌম্য হাফ-সেঞ্চুরি করেছেন একটা আর সেঞ্চুরি করেছেন সমান একটা। সেই হাফ সেঞ্চুরিটা আবার এসেছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এই ম্যাচে সৌম্য ওপেন করতে নেমে ৫৬ রান করতে তিনি খরচ করেছিলেন ৯১ বল! একমাত্র সেঞ্চুরির ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে সৌম্য করেছেন ১১২ বলে ১০২!  পুর...

প্রেমাতাল পর্ব ২ মৌরি মরিয়ম

মুগ্ধ দেখলো তিতির অডিওটা সিন করেছে। যাক তাহলে নিশ্চই শুনছে এখন। শুনে হয়তো কাঁদছে, কিন্তু শান্তি তো পাচ্ছে! এটাই অনেক। ও কি একটা টেক্সট করবে? তিতির নিশ্চই রিপ্লে দিবেনা। তখন খারাপ লাগবে। এসব ভেবেও টেক্সট একটা করেই ফেলল, "তোমাকে খুব দেখতে ইচ্ছে করে।" প্রায় সাথে সাথে মেসেজটা সিন করলো তিতির, কিন্তু রিপ্লে দিলনা। মুগ্ধ অনেকক্ষণ অপেক্ষা করলো শুধু একটা রিপ্লে আসার জন্য। কিন্তু এলনা। সারারাত ধরে কাঁদতে কাঁদতে গানটা শুনলো তিতির। শুনতে শুনতে ভাবছিল ওদের প্রথম পরিচয়ের কথা। আহা! কি মিষ্টিই না ছিল মুহূর্তগুলো!!! তিতিরের সাথে মুগ্ধর পরিচয়টা খুব অন্যরকমভাবে হয়। আজ থেকে প্রায় ৫ বছর আগে "ট্রাভেলারস অফ বাংলাদেশ" এর একটা ইভেন্টে এটেন্ড করেছিল ওরা দুজনেই। ইভেন্টটা ছিল বান্দরবানে "নাফাখুম ট্যুর।" তিতির এইচএসসি পরীক্ষা দিয়ে ফ্রি বসে ছিল। আর মুগ্ধ মাস্টার্স লাস্ট সেমিস্টারে উঠেছিল কেবল! ওটা ছিল তিতিরের সেকেন্ড ট্যুর উইদাউট ফ্যামিলি। প্রথমবার ফ্রেন্ডদের সাথে সিলেট গিয়েছিল এইচএসসি সেকেন্ড ইয়ারে থাকতে। তিতির অবশ্যই খুব ভাগ্যবতী যে ওর ফ্যামিলি ওকে সব ধরনের স্বাধীনতা দিত যা অন্য অনেক...

এক বছরে ১৪ টেস্ট খেলবে বাংলাদেশ। কোন কোন দেশের সাথে দেখে নিন

এক বছরে ১৪ টেস্ট খেলতে প্রস্তুত বাংলাদেশ?  বাংলাদেশ টেস্ট ক্রিকেট কম খেলে এই হতাশা অনেকদিনের, বাংলাদেশের জন্য আইসিসি টেস্ট ম্যাচ কম বরাদ্দ দেয় এই অভিযোগ নতুন না। কিন্তু ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ কয়টি টেস্ট খেলবে জানেন কি? শুনে একটু অবাক হতে পারেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের পর চতুর্থ সর্বোচ্চ ৩৪ টা টেস্ট খেলবে বাংলাদেশ।  তারচেয়ে বড় কথা শুধু ২০২৪ সালেই ১৪ টা টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ! এক বছরে সবচেয়ে বেশি কয়টা টেস্ট খেলেছে এর আগে বাংলাদেশ? এই তথ্যটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে জানাতে পারেন আমাকে।  ২০২৩ সালে বাংলাদেশের টেস্ট খেলার কথা ছিল মাত্র ৫ টা, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটা টেস্ট কম হওয়ায় এবছর বাংলাদেশ টেস্ট খেলবে ৪ টা৷ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজ রয়েছে যেটা দিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন WTC সাইকেল।  কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের জন্য রয়েছে ১৪ টা টেস্ট ম্যাচ। সেগুলো একটু দেখে নেওয়া যাকঃ ফেব্রুয়ারি-মার্চঃ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে থাকবে ২ টেস্ট, যা WTC এর অন্তর্ভুক্ত।  এপ্রিলঃ এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে...

বাজবলের ওপেনিং জুটি কেমন? বাংলাদেশের কোমন?

টেস্ট ক্রিকেটে গত ২ বছরে ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপের অবস্থা কেমন?  এক কথায় বললে,  টেস্ট খেলুড়ে দেশগুলির মধ্যে ওপেনিং পার্টনারশিপের গড় বিবেচনায় ইংল্যান্ডের অবস্থান ৮ নম্বরে। ইংল্যান্ডের নিচে আছে শুধু বাংলাদেশ, আয়ারল্যান্ড আর আফগানিস্তান।  ওপেনিং পার্টনারশিপে সবচেয়ে বেশি গড়ে রান তুলেছে পাকিস্তান। গত দুই বছরে পাকিস্তানের ওপেনাররা গড়ে ৫০.৮২ হারে রান করেছে। ওপেনিং পার্টানারশিপে অর্ধশত গড় বজায় রাখাদের তালিকায় পাকিস্তান ছাড়া আর কেউ। তালিকার দুইয়ে যে শ্রীলঙ্কা, তাদেরও ওপেনিং পার্টনারশিপের গড় ৪৭.৭০।  গড় বিবেচনায় তালিকাটা এরকম: ১/ পাকিস্তান- ৫০.৮২ ২/ শ্রীলঙ্কা- ৪৭.৭০ ৩/ নিউজিল্যান্ড- ৪২.২৩ ৪/ ভারত- ৪০.১২ ৫/ উইন্ডিজ- ৩৭.৮৭ ৬/ দক্ষিণ আফ্রিকা- ৩৪.১৬ ৭/ জিম্বাবুয়ে- ৩০.৭৬ ৮/ অস্ট্রেলিয়া- ৩০.১৪ ৯/ ইংল্যান্ড- ২৯.৭৬ ১০/ বাংলাদেশ- ২৬.৫৬ ১১/ আয়ারল্যান্ড- ৮.১২ ১২/ আফগানিস্তান- ৬.১৬ এই টাইমস্প্যানে ইংল্যান্ড মোট ৬ জন ওপেনিং পার্টনারকে ট্রাই করেছে। ইংল্যান্ডের ওপেনিং পার্টারশিপগুলির গড় নিচের ছবিতে সংযুক্ত করে দেওয়া হল।  এবার ২০২১ ঘুরে ২০২২ এ আসা যাক। ক্রাউলি আর ডাকেটের ওপেনিং পেয়...