সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ


কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ

পবিত্র ঈদুল আজহার অন্যতম ইবাদত পশু কোরবানি। এটি রাসূল সা. ও তাঁর উম্মতের জন্য বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদার প্রতীক।

কোরবানির ফজিলত সম্পর্কে রাসূল সা. ইরশাদ করেন, আল্লাহ তায়ালার নিকট কোরবানির দিন মানবজাতির কোরবানি অপেক্ষা অধিকতর পছন্দনীয় কোনো আমল নেই। বিচারদিনে কোরবানির পশুকে তার শিং, পশম ও খুরসহ উপস্থিত করা হবে। পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তায়ালার নিকট তা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়, সুতরাং তোমরা আনন্দচিত্তে কোরবানি করো।’ (সহিহ তিরমিযি: ১৩৯১)

আসুন, জেনে নেই কোন কোন পশু কোরবানি করা যাবে ও কোন কোন পশু কোরবানি করা যাবে না।

যেসব পশু কোরবানি করা যাবে- 

কোরবানির জন্য ৬টি পশু নির্দিষ্ট। যথা- গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা। এগুলো ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কোরবানি আদায় হবে না।

ছাগল ও ভেড়ার জন্য ১ বছর, গরু ও মহিষের জন্য ২ বছর এবং উটের জন্য ৫ বছর বয়স হওয়া আবশ্যক। অবশ্য, ভেড়া যদি মোটাতাজা হয়, যা দেখতে ১ বছরের মনে হয় তবে সেটি দিয়েও জায়েজ।

উল্লেখ্য, উপরোল্লিখিত ৬ প্রকারের বন্ধ্যা পশুও কোরবানি দেওয়া জায়েজ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি চুড়ান্ত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে।  প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে  বাংলাদেশ কে লড়তে হবে ওমান, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনির মত ছোট দলের বিপক্ষে। কিন্তু  আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিশ্বকাপের আগে এটাই  বাংলাদেশ  দলের শেষ খেলা। বাংলাদেশের পরবর্তী সিরিজ সমূহ : 1. বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ (সেপ্টেম্বর ২০২১) ২৯ আগস্ট -    প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি) ১ সেপ্টেম্বর -  প্রথম টি-টোয়েন্টি (শেরে বাংলা) ৩ সেপ্টেম্বর -  দ্বিতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা) ৫ সেপ্টেম্বর -  তৃতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা) ৮ সেপ্টেম্বর -  চতুর্থ টি-টোয়েন্টি (শেরে বাংলা) ১০ সেপ্টেম্বর - পঞ্চম টি-টোয়েন্টি (শেরে বাংলা) 2. টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচ ১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড রাত ৮টায় ১৯ অক্টোবর বাংলাদেশ বনাম ওমান   রাত ৮টায় ২১ অক্টোবর পাপুয়া নিউগিনি বনাম বাংলাদেশ      বিকাল ৪টায় 3.বাংলাদেশ - ...

🔥 আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা! 🇧🇩

৯ অক্টোবর UAE-তে শুরু একমাত্র টেস্ট। নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত , সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ । ⚡ তাসকিন বিশ্রামে—পেস আক্রমণে হাসান, ইবাদত, শরীফুল ও খালেদ। 🌀 স্পিনে মিরাজ-তাইজুল, রিজার্ভে নাঈম হাসান ও মুশফিক হাসান। আফগানদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত টাইগাররা! 🐯🔥 #স্পোর্টসপালসবাংলা #BangladeshCricket #BANvAFG #TestCricket