সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রতিপক্ষ, বি’ গ্রুপে কোন কোন দল দেখে নিন


সুপার টুয়েলভের খেলার আগে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। সেই রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ৮টি দল। বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দেশের মধ্য থেকে শ্রীলঙ্কাকে খেলতে হবে প্রথম রাউন্ডে।

আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে।

এ’ গ্রুপে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সাথে আছে শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দল উঠবে সুপার টুয়েলভে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ‘বি’ গ্রুপেরও চ্যাম্পিয়ন ও রানার-আপ দল সুপার টুয়েলভে উঠবে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ-২ এ। এই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়াও গ্রুপ-২ এ রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপের রানার-আপ দলও খেলবে এই গ্রুপে।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার-আপ দল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি চুড়ান্ত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে।  প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে  বাংলাদেশ কে লড়তে হবে ওমান, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনির মত ছোট দলের বিপক্ষে। কিন্তু  আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিশ্বকাপের আগে এটাই  বাংলাদেশ  দলের শেষ খেলা। বাংলাদেশের পরবর্তী সিরিজ সমূহ : 1. বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ (সেপ্টেম্বর ২০২১) ২৯ আগস্ট -    প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি) ১ সেপ্টেম্বর -  প্রথম টি-টোয়েন্টি (শেরে বাংলা) ৩ সেপ্টেম্বর -  দ্বিতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা) ৫ সেপ্টেম্বর -  তৃতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা) ৮ সেপ্টেম্বর -  চতুর্থ টি-টোয়েন্টি (শেরে বাংলা) ১০ সেপ্টেম্বর - পঞ্চম টি-টোয়েন্টি (শেরে বাংলা) 2. টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচ ১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড রাত ৮টায় ১৯ অক্টোবর বাংলাদেশ বনাম ওমান   রাত ৮টায় ২১ অক্টোবর পাপুয়া নিউগিনি বনাম বাংলাদেশ      বিকাল ৪টায় 3.বাংলাদেশ - ...

🔥 আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা! 🇧🇩

৯ অক্টোবর UAE-তে শুরু একমাত্র টেস্ট। নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত , সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ । ⚡ তাসকিন বিশ্রামে—পেস আক্রমণে হাসান, ইবাদত, শরীফুল ও খালেদ। 🌀 স্পিনে মিরাজ-তাইজুল, রিজার্ভে নাঈম হাসান ও মুশফিক হাসান। আফগানদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত টাইগাররা! 🐯🔥 #স্পোর্টসপালসবাংলা #BangladeshCricket #BANvAFG #TestCricket