সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রেমাতাল পর্ব ১ মৌরি মরিয়ম

ঘড়িতে রাত ১২:৫৬ । অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজেই চলেছে, তিতিরের হাত পা কাঁপছে। ফোন ধরার সাহস হচ্ছেনা। অবশেষে থাকতে না পেরে ধরেই ফেলল, - হ্যালো - যাক, অবশেষে দয়া হলো ফোনটা ধরার। - আসলে আমি ফোনের কাছে ছিলাম না। তাই ধরতে পারিনি। - আর সেদিন যে সারারাত কল দিলাম, সেদিন ধরোনি কেন? - ঘুমিয়ে পড়েছিলাম। - মিথ্যে বলোনা, অন্তত আমার কাছে। - আসলেই ঘুমিয়ে পড়েছিলাম। তা নাহলে তো পরদিন সকালের ফোনটাও ধরতাম না। - সকালে ধরে তো লাভ নেই, অফিসে থাকলে কি কথা বলা সম্ভব? - হুম বুঝেছি, বলো কি বলবে? - কাল কি তুমি আমাদের এদিকে এসেছিলে? চমকে উঠল তিতির, হ্যাঁ তিতির গিয়েছিল শুধু দূর থেকে মুগ্ধকে একবার দেখার জন্য। কিন্তু মুগ্ধ তো ওকে দেখেনি। তাহলে? - কই না তো। কেন জিজ্ঞেস করছো? - না মানে কাল সকালে যখন বেড়িয়েছি, কেন যেন মনে হচ্ছিল তুমি ওখানে ছিলে! - নাহ আমি বাসাতেই ছিলাম। - ও, আমি অবশ্য চারপাশ দেখেছি, কোথাও তোমাকে দেখতে পাইনি। তবু মানুষের মন তো, অনেকসময় অনেক কিছু ভেবে ফেলে। তাছাড়া ইদানীং তোমাকে বড্ড বেশি মিস করি! তিতির মনে মনে ভাবতে লাগলো, মুগ্ধ কিভাবে বুঝলো। এটা কি ওর ভালবাসার জোড়? নাকি টেলিপ্যাথি? তবু বলল, - এটা তোমার আমাকে...

আয়ারল্যান্ডকে পরাজিত করল ওমান!

বিশ্বকাপ কোয়ালিফায়ারে আয়ারল্যান্ডকে পরাজিত করল ওমান! সেই আয়ারল্যান্ড, যারা গত বছর ওয়েস্ট ইন্ডিজকে ODI সিরিজে হারিয়েছিল। সেই আয়ারল্যান্ড, যারা গত বছর নিউজিল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলেছিল। সেই আয়ারল্যান্ডকেই পরাজিত করল ওমান! 🔥 আইসিসির অ্যাসোসিয়েট মেম্বারদের এরকম উত্থান থেকে খুবই ভাল লাগছে। বিশেষ করে এশিয়া থেকে নেপাল, হংকং, ওমান, UAE-এর মতো দলগুলো বিগত কয়েক বছরে যথেষ্ট ভাল প্রদর্শন করেছে। এভাবেই সারা বিশ্বে ক্রিকেটের জয়জয়কার হোক 🏏❤️

মুশফিকের ১০ লাখ, সাকিব লিটনের কত?

মুশফিক উপহার পেলেন ১০ লাখ টাকা, সাকিব-লিটনরা পাচ্ছেন ক্ষতিপূরণ।  বিসিবি থেকে ১০ লাখ টাকা উপহার পেলেন মুশফিকুর রহিম। মাঠের ক্রিকেটে দীর্ঘ দেড়যুগ ধরে অসামান্য অবদান রাখায় কৃতজ্ঞতা স্বরূপ মুশফিককে বিশেষ এই সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাছাড়া দেশের স্বার্থে প্রায়শই বিশ্বের বড় বড় লিগ থেকে আসা বিভিন্ন ফ্রাঞ্চাইজির মোটা অংকের অফার পেয়েও দেশকে প্রাধান্য দেয়ায় ক্রিকেটারদের আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফলে সাকিব-লিটনরা পেতে পারেন ক্ষতিপূরন।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটিং পরিসংখ্যান

T-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অবস্থা খুবই খারাপ। মূল পর্বে বাংলাদেশকে আমি খেলা দেখতে শুরু করার পর জিততে দেখি নাই৷ মূল পর্বে একমাত্র সাকিবের ৩ টা ফিফটি আছে অস্ট্রেলিয়া ও ২ টা পাকিস্তানের সাথে এবার যারা খেলবে তাদের মধ্যে। তাছাড়া মূল পর্বে নাসিরের ১টা ও আশরাফুলের সম্ভবত ২ টা আছে৷ দেখা যাক বাংলাদেশের ৫ জনের বিশ্বকাপের ব্যাটিং পরিসংখ্যান ( আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে যারা থাকবে এবং পূর্ব বিশ্বকাপের ম্যাচ খেলেছে)ঃ-- নামঃ            ইনিংস রান   গড়       স্ট্রাইক রেট সাকিবঃ-        ২৫     ৫৬৭  ২৮.৩৫  ১২৮.৮৬ তামিমঃ-        ২৩      ৫১৪ ২৪.৪৭  ১১৩.৪৬ মুশফিকঃ-     ২০      ২৫৮ ১৬.১২  ১০৩.১৯ মাহমুদুল্লাহঃ- ১৮      ১৯৪ ১৩.৮৫  ১০৩.১৯ সৌম্যঃ-         ৭         ৭৫   ১০.৭১   ৮৮.২৩ সাকিব ছাড়া তেমন যে কেউ সুবিধা করেছে তা কিন্তু নয়৷ তবে এবার আ...

আগামী ২৭ অথবা ২৮ জুলাই অস্ট্রেলিয়া জাতীয় দল বাংলাদেশ সফরে আসবে

টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় দল। সংক্ষিপ্ত এই সফরে ২ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে অজিদের। ওডিআই সুপার লিগ পয়েন্ট টেবিল আকরাম আরও জানান, অস্ট্রেলিয়া সিরিজের সূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিসিবি। অস্ট্রেলিয়ার সবুজ সংকেত পেলেই তা প্রকাশ করা হবে। টানা ক্রিকেটের মধ্যে থাকা অজিরা বাংলাদেশে এসে করোনার ঝুঁকি এড়াতে ২ দিন কোয়ারেন্টিন পালন করবে। তবে পুরো সফর জুড়েই দলটি থাকবে জৈব সুরক্ষা বলয়ে। অস্ট্রেলিয়ার শর্ত মেনে সফরকারীদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রস্তুত করেছে বিসিবি। সফরজুড়ে অস্ট্রেলিয়ার পুরো দল সেখানেই অবস্থান করবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রতিপক্ষ, বি’ গ্রুপে কোন কোন দল দেখে নিন

সুপার টুয়েলভের খেলার আগে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। সেই রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ৮টি দল। বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দেশের মধ্য থেকে শ্রীলঙ্কাকে খেলতে হবে প্রথম রাউন্ডে। আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে। এ’ গ্রুপে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সাথে আছে শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দল উঠবে সুপার টুয়েলভে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ‘বি’ গ্রুপেরও চ্যাম্পিয়ন ও রানার-আপ দল সুপার টুয়েলভে উঠবে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ-২ এ। এই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়াও গ্রুপ-২ এ রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপের রানার-আপ দলও খেলবে এই গ্রুপে। সুপার টুয়েলভে গ্রুপ-১ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার-আপ দল ।

আইসিসি ওডিআই সুপার লিগ ২০২০-২০২৩

একদিনের আন্তর্জাতিক  (ওডিআই) এর একটি উদ্বোধনী সংস্করন হবে।   উক্ত লীগ প্রতিযোগিতাটি জুলাই ২০২০ থেকে শুরু হয়ে মার্চ ২০২৩ পর্যন্ত চলবে এবং  ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের  বাছাইপর্বের কাজ সম্পন্ন করবে। বিশ্বকাপের জন্য শীর্ষ ৭টি দল ও ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল  ভারত  সহ মোট ৮টি দল স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করবে। বাকী পাঁচটি দল, অনির্ধারিত সংখ্যক এসোসিয়েট সদস্য দলের সাথে  বাছাইপর্ব  খেলবে। সেখান থেকে মাত্র দুটি দল ফাইনাল প্রতিযোগিতার মধ্যদিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।   পয়েন্ট টেবিল সর্বোচ্চ রান সংগ্রহক  সর্বোচ্চ উইকেট সংগ্রহক