সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন সৌম্য সরকার কিভাবে এবং কেন?

ইমার্জিং এশিয়া কাপের দল বাছাইয়ের সময় সৌম্যকে ডাকা হয়েছে সেই দলে। তবে সেই দলের সবাই যে সুবিধাটা পাচ্ছে না, সেটি আবার পাচ্ছে সৌম্য সরকার। সেই সুবিধাটি হল, ইমার্জিং এশিয়া কাপের দলে ডাক পেলেও সৌম্য অনুশীলন করছে বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজের দলের সাথে। গুঞ্জন আছে চন্ডিকা হাতুরুসিংহের  চাওয়াতেই ডাকা হয়েছে তাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সৌম্য ডাক পেয়ে করবেন টা কি? ওয়ানডে ভাবনায় তাকে কেন রাখা হল? তিনি কি এই সুযোগের প্রাপ্য? একটু ফিরে গিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চলে যাওয়া যাক। লিস্ট-এ টুর্নামেন্টের এই আসরে সৌম্য ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১১ ইনিংসে ব্যাট করতে নেমে তিনি এখানে করেছেন ২৬.৬৪ গড়ে মাত্র ২৯৩ রান। সৌম্যর স্ট্রাইক রেটটাও আবার এখানে নাঈম কিংবা বিজয়ের চেয়ে অনেক কম- ৮৩.২৪।  পুরো টুর্নামেন্টেই সৌম্য হাফ-সেঞ্চুরি করেছেন একটা আর সেঞ্চুরি করেছেন সমান একটা। সেই হাফ সেঞ্চুরিটা আবার এসেছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এই ম্যাচে সৌম্য ওপেন করতে নেমে ৫৬ রান করতে তিনি খরচ করেছিলেন ৯১ বল! একমাত্র সেঞ্চুরির ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে সৌম্য করেছেন ১১২ বলে ১০২!  পুর...

প্রেমাতাল পর্ব ২ মৌরি মরিয়ম

মুগ্ধ দেখলো তিতির অডিওটা সিন করেছে। যাক তাহলে নিশ্চই শুনছে এখন। শুনে হয়তো কাঁদছে, কিন্তু শান্তি তো পাচ্ছে! এটাই অনেক। ও কি একটা টেক্সট করবে? তিতির নিশ্চই রিপ্লে দিবেনা। তখন খারাপ লাগবে। এসব ভেবেও টেক্সট একটা করেই ফেলল, "তোমাকে খুব দেখতে ইচ্ছে করে।" প্রায় সাথে সাথে মেসেজটা সিন করলো তিতির, কিন্তু রিপ্লে দিলনা। মুগ্ধ অনেকক্ষণ অপেক্ষা করলো শুধু একটা রিপ্লে আসার জন্য। কিন্তু এলনা। সারারাত ধরে কাঁদতে কাঁদতে গানটা শুনলো তিতির। শুনতে শুনতে ভাবছিল ওদের প্রথম পরিচয়ের কথা। আহা! কি মিষ্টিই না ছিল মুহূর্তগুলো!!! তিতিরের সাথে মুগ্ধর পরিচয়টা খুব অন্যরকমভাবে হয়। আজ থেকে প্রায় ৫ বছর আগে "ট্রাভেলারস অফ বাংলাদেশ" এর একটা ইভেন্টে এটেন্ড করেছিল ওরা দুজনেই। ইভেন্টটা ছিল বান্দরবানে "নাফাখুম ট্যুর।" তিতির এইচএসসি পরীক্ষা দিয়ে ফ্রি বসে ছিল। আর মুগ্ধ মাস্টার্স লাস্ট সেমিস্টারে উঠেছিল কেবল! ওটা ছিল তিতিরের সেকেন্ড ট্যুর উইদাউট ফ্যামিলি। প্রথমবার ফ্রেন্ডদের সাথে সিলেট গিয়েছিল এইচএসসি সেকেন্ড ইয়ারে থাকতে। তিতির অবশ্যই খুব ভাগ্যবতী যে ওর ফ্যামিলি ওকে সব ধরনের স্বাধীনতা দিত যা অন্য অনেক...

এক বছরে ১৪ টেস্ট খেলবে বাংলাদেশ। কোন কোন দেশের সাথে দেখে নিন

এক বছরে ১৪ টেস্ট খেলতে প্রস্তুত বাংলাদেশ?  বাংলাদেশ টেস্ট ক্রিকেট কম খেলে এই হতাশা অনেকদিনের, বাংলাদেশের জন্য আইসিসি টেস্ট ম্যাচ কম বরাদ্দ দেয় এই অভিযোগ নতুন না। কিন্তু ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ কয়টি টেস্ট খেলবে জানেন কি? শুনে একটু অবাক হতে পারেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের পর চতুর্থ সর্বোচ্চ ৩৪ টা টেস্ট খেলবে বাংলাদেশ।  তারচেয়ে বড় কথা শুধু ২০২৪ সালেই ১৪ টা টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ! এক বছরে সবচেয়ে বেশি কয়টা টেস্ট খেলেছে এর আগে বাংলাদেশ? এই তথ্যটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে জানাতে পারেন আমাকে।  ২০২৩ সালে বাংলাদেশের টেস্ট খেলার কথা ছিল মাত্র ৫ টা, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটা টেস্ট কম হওয়ায় এবছর বাংলাদেশ টেস্ট খেলবে ৪ টা৷ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজ রয়েছে যেটা দিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন WTC সাইকেল।  কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের জন্য রয়েছে ১৪ টা টেস্ট ম্যাচ। সেগুলো একটু দেখে নেওয়া যাকঃ ফেব্রুয়ারি-মার্চঃ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে থাকবে ২ টেস্ট, যা WTC এর অন্তর্ভুক্ত।  এপ্রিলঃ এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে...

বাজবলের ওপেনিং জুটি কেমন? বাংলাদেশের কোমন?

টেস্ট ক্রিকেটে গত ২ বছরে ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপের অবস্থা কেমন?  এক কথায় বললে,  টেস্ট খেলুড়ে দেশগুলির মধ্যে ওপেনিং পার্টনারশিপের গড় বিবেচনায় ইংল্যান্ডের অবস্থান ৮ নম্বরে। ইংল্যান্ডের নিচে আছে শুধু বাংলাদেশ, আয়ারল্যান্ড আর আফগানিস্তান।  ওপেনিং পার্টনারশিপে সবচেয়ে বেশি গড়ে রান তুলেছে পাকিস্তান। গত দুই বছরে পাকিস্তানের ওপেনাররা গড়ে ৫০.৮২ হারে রান করেছে। ওপেনিং পার্টানারশিপে অর্ধশত গড় বজায় রাখাদের তালিকায় পাকিস্তান ছাড়া আর কেউ। তালিকার দুইয়ে যে শ্রীলঙ্কা, তাদেরও ওপেনিং পার্টনারশিপের গড় ৪৭.৭০।  গড় বিবেচনায় তালিকাটা এরকম: ১/ পাকিস্তান- ৫০.৮২ ২/ শ্রীলঙ্কা- ৪৭.৭০ ৩/ নিউজিল্যান্ড- ৪২.২৩ ৪/ ভারত- ৪০.১২ ৫/ উইন্ডিজ- ৩৭.৮৭ ৬/ দক্ষিণ আফ্রিকা- ৩৪.১৬ ৭/ জিম্বাবুয়ে- ৩০.৭৬ ৮/ অস্ট্রেলিয়া- ৩০.১৪ ৯/ ইংল্যান্ড- ২৯.৭৬ ১০/ বাংলাদেশ- ২৬.৫৬ ১১/ আয়ারল্যান্ড- ৮.১২ ১২/ আফগানিস্তান- ৬.১৬ এই টাইমস্প্যানে ইংল্যান্ড মোট ৬ জন ওপেনিং পার্টনারকে ট্রাই করেছে। ইংল্যান্ডের ওপেনিং পার্টারশিপগুলির গড় নিচের ছবিতে সংযুক্ত করে দেওয়া হল।  এবার ২০২১ ঘুরে ২০২২ এ আসা যাক। ক্রাউলি আর ডাকেটের ওপেনিং পেয়...

এক মুঠো রোদ নৌশিন_আহমেদ_রোদেলা #part_1

চৌরাস্তার মোড়ে কপালে আড়াআড়িভাবে হাত রেখে দাঁড়িয়ে আছে একটি মেয়ে।গায়ে সাদামাটা শাড়ি,লম্বা চুলে বেনুনি করা শ্যামবর্ণের মেয়েটির কপাল কুঁচকে আছে হালকা বিরক্তিতে।সেই ১২ টায় টিউশনি শেষ হয়েছে তার এখন প্রায় ১২ টা ৩০। এই অাধাঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সার দেখা মিলছে না তার।তারওপর মাথার ওপর উত্তপ্ত সূর্য।মেয়েটির নাম রাদিয়ানা আহমেদ রোজা।সবাই রোজা নামেই ডাকে।কখনো শান্ত তো কখনো চঞ্চল....বৈশাখ মাসের কালবৈশাখীর মতো হুটহাটই মেজাজ পরিবর্তন হয় তার। রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্তি যখন তুঙ্গে ঠিক তখনই পাশ থেকে একটা ছেলে গম্ভীর স্বরে বলে উঠলো - . এক্সকিউজ মি ম্যাম! আপনার কাছে কি সেলফোন হবে? . ছেলেটির কথায় ফিরে তাকালো রোজা।বিরক্তির সাথে চোখে-মুখে ফুটে উঠলো অপরিসীম কৌতূহল। সুঠাম দেহী ছেলেটির মাথায় ক্যাপ, চোখে ব্ল্যাক সানগ্লাস,গায়ে জড়ানো ব্লু জ্যাকেট।ছেলেটি ক্রমাগত চারপাশে চোখ বুলাচ্ছে...যেনো নিজেকে কারো চোখের আড়ালে রাখতে চাইছে সে।তাকে দেখে রোজার প্রথম যে কথাটি মনে হলো তা হচ্ছে-"ছেলেটি কোনো সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো?" রোজার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো মুহূর্তেই। অর্ধেক ঢাকা মুখটির দিকে কিছুক্ষণ...

প্রেমাতাল পর্ব ১ মৌরি মরিয়ম

ঘড়িতে রাত ১২:৫৬ । অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজেই চলেছে, তিতিরের হাত পা কাঁপছে। ফোন ধরার সাহস হচ্ছেনা। অবশেষে থাকতে না পেরে ধরেই ফেলল, - হ্যালো - যাক, অবশেষে দয়া হলো ফোনটা ধরার। - আসলে আমি ফোনের কাছে ছিলাম না। তাই ধরতে পারিনি। - আর সেদিন যে সারারাত কল দিলাম, সেদিন ধরোনি কেন? - ঘুমিয়ে পড়েছিলাম। - মিথ্যে বলোনা, অন্তত আমার কাছে। - আসলেই ঘুমিয়ে পড়েছিলাম। তা নাহলে তো পরদিন সকালের ফোনটাও ধরতাম না। - সকালে ধরে তো লাভ নেই, অফিসে থাকলে কি কথা বলা সম্ভব? - হুম বুঝেছি, বলো কি বলবে? - কাল কি তুমি আমাদের এদিকে এসেছিলে? চমকে উঠল তিতির, হ্যাঁ তিতির গিয়েছিল শুধু দূর থেকে মুগ্ধকে একবার দেখার জন্য। কিন্তু মুগ্ধ তো ওকে দেখেনি। তাহলে? - কই না তো। কেন জিজ্ঞেস করছো? - না মানে কাল সকালে যখন বেড়িয়েছি, কেন যেন মনে হচ্ছিল তুমি ওখানে ছিলে! - নাহ আমি বাসাতেই ছিলাম। - ও, আমি অবশ্য চারপাশ দেখেছি, কোথাও তোমাকে দেখতে পাইনি। তবু মানুষের মন তো, অনেকসময় অনেক কিছু ভেবে ফেলে। তাছাড়া ইদানীং তোমাকে বড্ড বেশি মিস করি! তিতির মনে মনে ভাবতে লাগলো, মুগ্ধ কিভাবে বুঝলো। এটা কি ওর ভালবাসার জোড়? নাকি টেলিপ্যাথি? তবু বলল, - এটা তোমার আমাকে...

আয়ারল্যান্ডকে পরাজিত করল ওমান!

বিশ্বকাপ কোয়ালিফায়ারে আয়ারল্যান্ডকে পরাজিত করল ওমান! সেই আয়ারল্যান্ড, যারা গত বছর ওয়েস্ট ইন্ডিজকে ODI সিরিজে হারিয়েছিল। সেই আয়ারল্যান্ড, যারা গত বছর নিউজিল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলেছিল। সেই আয়ারল্যান্ডকেই পরাজিত করল ওমান! 🔥 আইসিসির অ্যাসোসিয়েট মেম্বারদের এরকম উত্থান থেকে খুবই ভাল লাগছে। বিশেষ করে এশিয়া থেকে নেপাল, হংকং, ওমান, UAE-এর মতো দলগুলো বিগত কয়েক বছরে যথেষ্ট ভাল প্রদর্শন করেছে। এভাবেই সারা বিশ্বে ক্রিকেটের জয়জয়কার হোক 🏏❤️