মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

এশিয়ার মধ্যে প্রথম ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা হাতে পেল কোন দেশ দেখুন


এশিয়ার মধ্যে সিঙ্গাপুর প্রথম ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা হাতে পেল।


গতকাল সোমবার এই টিকার প্রথম চালান সিঙ্গাপুরে আসে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো।


যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার অনুমোদন দেয় সিঙ্গাপুর।


সিঙ্গাপুরে টিকার চালান আসে বেলজিয়াম থেকে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে এই টিকা আনা হয়।


টিকাবাহী উড়োজাহাজ সিঙ্গাপুরে অবতরণের পর উচ্ছ্বাস প্রকাশ করেন নগররাষ্ট্রটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। তিনি তাঁর ফেসবুকে লেখেন, ‘টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে দেখে আমি আনন্দিত।’


প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আরও লিখেছেন, একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল। তাঁর আশা, টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে উল্লসিত করবে। আর ২০২১ সাল নিয়ে আশাবাদী হওয়া যাবে।


২০২১ সালের সেপ্টেম্বর নাগাদ প্রায় ৫৮ লাখ অধিবাসীর সবাইকে টিকার আওতায় আনতে চায় সিঙ্গাপুর। তবে শুরুতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ ও চিকিৎসাগতভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা।


সিঙ্গাপুরে করোনার টিকা নেওয়ার বিষয়টি হবে ঐচ্ছিক। তবে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জনসাধারণকে টিকা নেওয়ার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করছেন।


ফাইজার-বায়োএনটেকের টিকার দুটি ডোজ নিতে হয়। আর এই টিকা অন্তত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।


টিকা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর।


শুরুর দিকে করোনার বিস্তার ঠেকাতে সাফল্য দেখায় সিঙ্গাপুর। কিন্তু পরে বিশেষ করে অভিবাসী শ্রমিকদের মাধ্যমে করোনার বিস্তার ঘটে।


সিঙ্গাপুরে ৫৮ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন মাত্র ২৯ জন।

লেবেলসমূহ:

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

এক নজরে টি 20 কাপের পুরস্কারসমূহ-

১ লাখ ৫০ হাজার- জেমকন খুলনার প্রত্যেক ক্রিকেটার।

৭৫ হাজার টাকা- গাজী গ্রুপ চট্টগ্রামের প্রত্যেক ক্রিকেটার।

৩ লাখ টাকা- টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

আরও

২ লাখ টাকা- টুর্নামেন্টের সেরা বোলার মুস্তাফিজুর রহমান।

১ লাখ টাকা- ম্যান অব দ্যা ফাইনাল মাহমুদউল্লাহ রিয়াদ।

২ লাখ টাকা- টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান লিটন দাস।


১ লাখ টাকা- স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড- নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম ও রবিউল ইসলাম রবি।


লেবেলসমূহ:

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি


২০২১ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি-

১০ জানুয়ারি, ২০২১ : বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল।

১৮ জানুয়ারি, ২০২১: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার।

২০ জানুয়ারি, ২০২১: প্রথম ওয়ানডে,

 ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

২২ জানুয়ারি, ২০২১: দ্বিতীয় ওয়ানডে

ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

২৫ জানুয়ারি, ২০২১: তৃতীয় ওয়ানডে,

 ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।

৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট

ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১: দ্বিতীয় টেস্ট,

 ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

লেবেলসমূহ:

বিগত এক দশকের সেরা ওয়ানডে দলে সাকিব


২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ক্রিকেটারদের পারফরম্যান্সে ভিত্তিতে এই একাদশ সাজানো হয়েছে। ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া পারফরম্যান্স উপর ভিত্তি করে সাজিয়েছেন বিগত এক দশকের সেরা ওয়ানডে দল।


1.রোহিত শর্মা, 
2.হাশিম আমলা, 
3.বিরাট কোহলি, 
4.এবি ডি ভিলিয়ার্স, 
5.মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), 
6.সাকিব আল হাসান, 
7.মোহাম্মদ হাফিজ, 
8.লাসিথ মালিঙ্গা, 
9.মিচেল স্টার্ক, 
10.জাসপ্রিত বুমরাহ, 
11.ইমরান তাহির।

লেবেলসমূহ: