বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটিং পরিসংখ্যান
T-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অবস্থা খুবই খারাপ। মূল পর্বে বাংলাদেশকে আমি খেলা দেখতে শুরু করার পর জিততে দেখি নাই৷ মূল পর্বে একমাত্র সাকিবের ৩ টা ফিফটি আছে অস্ট্রেলিয়া ও ২ টা পাকিস্তানের সাথে এবার যারা খেলবে তাদের মধ্যে। তাছাড়া মূল পর্বে নাসিরের ১টা ও আশরাফুলের সম্ভবত ২ টা আছে৷
দেখা যাক বাংলাদেশের ৫ জনের বিশ্বকাপের ব্যাটিং পরিসংখ্যান ( আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে যারা থাকবে এবং পূর্ব বিশ্বকাপের ম্যাচ খেলেছে)ঃ--
নামঃ ইনিংস রান গড় স্ট্রাইক রেট
সাকিবঃ- ২৫ ৫৬৭ ২৮.৩৫ ১২৮.৮৬
তামিমঃ- ২৩ ৫১৪ ২৪.৪৭ ১১৩.৪৬
মুশফিকঃ- ২০ ২৫৮ ১৬.১২ ১০৩.১৯
মাহমুদুল্লাহঃ- ১৮ ১৯৪ ১৩.৮৫ ১০৩.১৯
সৌম্যঃ- ৭ ৭৫ ১০.৭১ ৮৮.২৩
সাকিব ছাড়া তেমন যে কেউ সুবিধা করেছে তা কিন্তু নয়৷ তবে এবার আশা করি অভিজ্ঞরা জ্বলে উঠবেন আর তরুনরা পারফর্ম করে নিজেদের প্রমাণ করবে৷ শুভ কামনা রইল।



0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম