তামিম ইকবালের নেতৃত্বাধীন স্কোয়াডে সদস্য সংখ্যা ১৫। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এর আগে ৩টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট খেলা হলেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও ওয়ানডে খেলা হয়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসারের। তবে এবার ও প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসের। স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডের সাথে থাকবেন নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন আগামী ২৩, ২৫ ও ২৮ মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।