শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

IPL 2021 পয়েন্ট টেবিল :

 


ইন্ডিয়া প্রিমিয়ার লিগ ২০২১ : পয়েন্ট টেবিল

টিমম্যাচজয়হার পয়েন্ট রানরেট 
বেঙ্গালুরুর 220০.১৭৫
চেন্নাই০.৬১৬
মুম্বাই ০.২২৫
দিল্লি 0.১৯৫
কলিকাতা  ২0.০০
পাঞ্জাব -0.৯০৯ 
 রাজেস্থান -০.০৫
 হায়দরাবাদ 00-০.৪০

লেবেলসমূহ: ,

বুধবার, ৩১ মার্চ, ২০২১

কোন দলে সবচেয়ে বিধ্বংসী ওপেনিং জুটি আইপিএলে?


আইপিএলের নতুন মৌসুম শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ক্রিকেট বিশ্লেষক, সাবেক ক্রিকেটাররা টুর্নামেন্ট নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন এখনই। ভারতের সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়াও গা ভাসালেন সেই স্রোতে। তার মতে, আইপিএলে সবচেয়ে বিধ্বংসী ওপেনিং জুটিটি মুম্বাই ইন্ডিয়ান্সেরই।

আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে আসন্ন আইপিএল নিয়ে কথা বলছিলেন। এর মধ্যে এক ভক্ত তাকে প্রশ্ন করেন, এবারের আইপিএলে সবচেয়ে বিধ্বংসী ওপেনিং জুটিটি হবে কোন দলের?



সংযুুক্ত আরব আমিরাতে হওয়া গত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়মিত ওপেনিং জুটি ছিল কুইন্টন ডি কক আর রোহিত শর্মার। পাঁচবারের চ্যাম্পিয়নদের দলে আছে তরুণ  ইশান কিশানও, যে কিনা আবার সম্প্রতি আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই চমক দেখিয়েছে।

জবাবে আকাশ চোপড়া বলেন, ‘আমি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলব। তাদের রোহিত শর্মার সঙ্গে আছে কুইন্টন ডি কক। দুজন ভালো মজুদ আছে তাদের। তবে যদি কুইন্টন ডি ককের জায়গায় ইশান কিশানও খেলে, এটা বিধ্বংসী জুটিই হবে। তাই আমি তাদের পক্ষেই বাজি ধরব।’

সমবয়সী বিয়ে করলে কী হয়? ভবিষ্যৎ কি কোনো ধরনের সমস্যা হয়!


গত আইপিএলে কুইন্টন ডি কক আর ইশান কিশান দুজনই দুর্দান্ত খেলেছেন মুম্বাইয়ের হয়ে। ঝাড়খন্ডের ব্যাটসম্যান কিশান ১৪ ম্যাচে ৫১৬ রান নিয়ে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে ডি কক ১৬ ম্যাচে ৫০৩ রান করে ছিলেন দ্বিতীয় অবস্থানে।


এবার মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আইপিএল মিশন শুরু করবে ১০ এপ্রিল। চেন্নাইয়ে সে ম্যাচে তাদের প্রতিপক্ষ থাকবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

লেবেলসমূহ: ,